الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين، وعلى آله وصحبه أجمعين، وبعد قال الله تعالى :  فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ  لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

আল্লাহ তা’আলা মানব জাতিকে সঠিক পথের নির্দেশনা দেয়ার জন্য যুগে যুগে নবী-রাসুল প্রেরণ করেছেন। তারা প্রত্যেকেই এক আল্লাহর ইবাদাত করার আহ্বান জানিয়েছেন। আর নবীদের ধারাবাহিকতা শেষ হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে। তাই তিনি শেষ নবী ও রাসুল। তিনি ইলমে অহী অর্থাৎ আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমে পরিচালিত হতেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেবার পূর্বে উম্মাতের হেদায়েতের জন্য কুরআন ও সুন্নাহ রেখে গিয়েছেন।

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যুগ যুগ ধরে কুরআন ও সুন্নাহর ইলমের ভিত্তিতে মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়ে যাচ্ছেন সম্মানিত ‘আলেমগণ’। তারা একদিকে আল্লাহর রাসুলের রেখে যাওয়া কুরআন ও সুন্নাহর ইলমকে বক্ষে ধারণ করেছেন, অপরদিকে এর প্রচার-প্রসারেও ব্যাপক ভূমিকা পালন করছেন। তারা মানুষকে দ্বীন শিক্ষা দিয়ে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার মহান কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। সেজন্য ইসলামে ইলম এবং আলেমের গুরুত্ব অত্যাধিক। এ গুরুত্বকে সামনে রেখে আমাদের এই দেশে অসংখ্য আলিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে।

যুগ যুগ ধরে আলিয়া মাদরাসা সমূহ আলেম তৈরিতে অবদান রেখে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে নানাবিধ কারণে আলিয়া মাদরাসা সমূহ থেকে কাঙ্ক্ষিত মানের আলেম তৈরি হচ্ছে না। ইলমের বিশাল এক ক্ষেত্র আলিয়া মাদরাসা সমূহ দিন দিন ইলম ও আলেম শূন্যতার দিকে ধাবিত হচ্ছে। যার ফলে আলিয়া মাদরাসার শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকগণ চরমভাবে হতাশার মধ্যে রয়েছেন। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে যুগের চাহিদা পূরণে সক্ষম একদল যোগ্য আলেম তৈরির লক্ষ্যে “كن عالما (কুন আ’লিমান) | তুমি আলেম হও” উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

আল্লাহ তা’আলা এই উদ্যোগকে কবুল করুন। আমীন।

সার্বিক পৃষ্ঠপোষকতায়